সুপারশপ

শত শত SKU-ও এক স্ক্যানে বিল, স্টক এক নজরে।

সুপারশপে কাউন্টারে ভিড় বাড়লে বিলিং ধীর হলে চলে না, আবার শেলফের স্টক খাতার সাথে না মিললেও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। HishabX বারকোড বিলিং আর লাইভ ইনভেন্টরি দিয়ে দুটো সমস্যাই একসাথে সমাধান করে।

সুপারশপে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়

প্রোডাক্ট ক্যাটাগরি অনেক, কাউন্টারে লাইন লম্বা হয়, সাপ্লায়ার থেকে নিয়মিত মাল আসে — এই তিনটা মিলিয়ে ম্যানুয়াল সিস্টেমে সুপারশপ চালানো ধীরে ধীরে অসম্ভব হয়ে ওঠে। স্টক গণনায় ভুল, পারচেজ অর্ডার ট্র্যাক না থাকা, আর কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে তা না জানা — এগুলোই সবচেয়ে সাধারণ সমস্যা।


সুপারশপের জন্য HishabX-এর মূল ফিচার

দ্রুত বিলিং

বারকোড স্ক্যান বিলিং

স্ক্যান করলেই দাম আর স্টক দুটোই আপডেট হয়ে যায় — কাউন্টারে লাইন দ্রুত এগোয়, ভুল এন্ট্রির সম্ভাবনাও কমে।

লাইভ ইনভেন্টরি

রিয়েল-টাইম স্টক আপডেট

প্রতিটা বিক্রিতে স্টক স্বয়ংক্রিয়ভাবে কমে, তাই দিনের শেষে আলাদা করে মেলানোর দরকার পড়ে না।

সাপ্লায়ার ম্যানেজমেন্ট

পারচেজ অর্ডার ট্র্যাকিং

কোন সাপ্লায়ারের কাছে কী অর্ডার দেওয়া হয়েছে, কী এসেছে, কী বাকি — সব এক জায়গা থেকে ট্র্যাক করুন।

রিপোর্টিং

ক্যাটাগরি-ভিত্তিক বিক্রয় রিপোর্ট

কোন ক্যাটাগরি বা কোন পণ্য সবচেয়ে বেশি লাভ দিচ্ছে তা সহজে বুঝে শেলফ পরিকল্পনা করতে পারবেন।

লো-স্টক অ্যালার্ট

শেষ হওয়ার আগেই সতর্কবার্তা

পণ্য শেলফ থেকে শেষ হওয়ার আগেই নোটিফিকেশন পেয়ে নতুন অর্ডার দেওয়ার সুযোগ পাবেন।

মাল্টি-কাউন্টার

একাধিক কাউন্টার সিংক

একাধিক ক্যাশ কাউন্টার থাকলেও সব বিক্রি একসাথে এক ড্যাশবোর্ডে দেখা যায়।


স্টক মিসম্যাচ নিয়ে বিস্তারিত পড়ুন

খাতার স্টক আর শেলফের স্টক কেন মেলে না, আর লাইভ ইনভেন্টরি কীভাবে এই সমস্যা সমাধান করে — বিস্তারিত পড়ুন আমাদের ব্লগে। স্টক মিসম্যাচের কারণ ও সমাধান পড়ুন →

নিজের সুপারশপে HishabX পরীক্ষা করে দেখুন

৩ দিনের ফ্রি ট্রায়াল — কোনো কার্ড লাগবে না।